Search
Close this search box.

ঘুমিয়ে পড় গান

ঘুমিয়ে পড় গান
রাত জেগো না আর
তোমার ঘুমের নেশায়
চোখে ঘুম জড়াবে তার

ঘুমিয়ে পড় তারা
রাত জেগো না আর
তোমার ঘুমে মিশে যাবে
দুটি নয়ন তার।

ঘুমিয়ে পড় পাড়া,
নিভলো পথের আলো
রাতের হাওয়ায় জড়ালও তার
চোখের তারার কালো

ঘুমিয়ে পড় হাওয়া,
বয়ো না আর রাতে
শান্ত চোখের পাতায় কাঁপন
তারিই আঁখিপাতে।

ঘুমিয়ে পড় গান,
তার নয়নেও ঘুম
জাগবো আমি একাই যখন
পৃথিবী নিঝুম।

শেয়ার করুন:

একুশের গান

তুলে নিয়ে ভাষার নিশানআমি গাই একুশের গান। এখানে আঞ্চলিক ছাপেআমার মুখের ভাষা কাঁপেকেঁপে উঠে আমার বানান। এখনে গেরুয়া সন্ত্রাসেবর্গীর রথ

আরও পড়ুন / শুনুন >