Search
Close this search box.

তিন মিনিট

tin minute

তিন মিনিটের জন্য শাহবাগ হল দেশ,
তিন মিনিটের জন্য দেশটাই শাহবাগ
এ হল নতুন যুগের জন্ম, আকাশে পূর্বরাগ।

তিন মিনিটের নীরবতা হল যুগের আঁতুড়ঘর
গণতন্ত্রের অভিষেক হবে দুনিয়ায় এর পর।

শহীদ-যোদ্ধা-বীরাঙ্গনারা ইতিহাস জুড়ে জাগে,
যৌবন যায় ইতিহাস গড়ে আজকের শাহবাগে।

দূর থেকে তবু আমিও সামিল, সামিল অন্যরাও,
বুড়ো সুমনের একটাই কথা, আমায় সঙ্গে নাও।

শেয়ার করুন:

ঝগড়ার গান

মাঝে মাঝে কিছু ঝগড়াই হোকহোকনা খানিক বাকবিতণ্ডাবিরুদ্ধমত ঝাঁজিয়ে উঠুকমুলতুবী থাক মিঠাই মণ্ডা। জোর হোক শুধু গলার আওয়াজগায়ের জোরটা তোলাই থাকগেডাণ্ডার

আরও পড়ুন / শুনুন >

দ্বিতীয় কবিতা

গানবাজনা করে খাই শিখে তবে এসেছি ফিল্ডে কী-মুশকিল বেতারশিল্পীও তো ছিলাম অনেকদিন গ্রামোফোন রেকর্ডফেকর্ডও ছিল। ঐ সস্তা বারোভাতারি ক্যাসেট না

আরও পড়ুন / শুনুন >

কেমন আছো?

কতকালের সেই ঠিকানায়, আমার স্মৃতির একটি পাতায় …… কেমন আছো? আগের মতই রিকশা থেকে, নামছো তুমি আমায় দেখে …… কেমন

আরও পড়ুন / শুনুন >