Search
Close this search box.

শাহবাগে রাতভোর

rat_vor

শাহবাগে রাতভোর
স্মৃতিতে একাত্তর
নব ইতিহাসে সাক্ষী রইল
প্রজন্ম চত্বর।

স্লোগানে স্লোগানে কাঁপে
লাখো নবীনের বুক
ছেলেমেয়েদের মুখেই
আমার বাংলাদেশের মুখ।

হাত ধরে ছেলেমেয়ে
মুক্তির গান গেয়ে
জেগে আছে আজ প্রহরীর মতো
আসল বিচার চেয়ে।

শহীদ জননী দেখছেন
জাগরণ প্রস্তুতি
সুফিয়া কামাল কাছেই আছেন
বিদ্রোহী নাতিপুতি।

শাহবাগে রাতভোর
স্মৃতিতে একাত্তর
নব ইতিহাসে সাক্ষী রইল
প্রজন্ম চত্বর।

শেয়ার করুন:

জমি

ইউসুফ খুব ভয়ে ভয়ে আছে, ভয়ে কাঁপে বনমালী বাবুরা তাদের আবাদের জমি কিনতে চাইছে খালি শহরের ধারে তাদের বসতি বহুযুগ

আরও পড়ুন / শুনুন >