Search
Close this search box.

তুই হেসে উঠলে

তুই হেসে উঠলে, সূর্য লজ্জা পায়
আলোর মুকুট খানা তোকেই পরাতে চায়
তুই হাততালি দিলে যাকির হোসেন
তবলা বাজানো ছেড়ে পায়রা পোষেন
তুই নেচে উঠলেই ছন্দের ছুটি
ছান্দসিকেরা হাল ছাড়ে মোটামুটি
তুই গেয়ে উঠলেই ভেঙে খানখান
কপট ভণ্ড যত পরিচিত গান
তুই কথা বললেই সন্ধি-সমাস
ব্যাকরণ থেকে ছুটি চায় তিন মাস
তোর মুখ ভার হয়ে বিষাদজনিত
কারণে তাই নিশানগুলো অর্ধনমিত
গর্বের তুই ফিক করে হেসে দিলে
নিশানে হাততালি আকাশে নীলে।

শেয়ার করুন:

কবীর জ্যাঠুর গান

রেজিনা খাতুন, মগরাহাটের কোথায় তোমার বাড়ি? পুলিশের গুলি তোমায় নিয়ে অজানায় দিলো পাড়ি। সেখানে সায়েরা বিবিও গেছেন পুলিশের গুলি খেয়ে।

আরও পড়ুন / শুনুন >