তুমি কী বোকা
হাঁদা-পত্রিকা
খামোখাই গাল পাড়ো,
ঐ ধাক্কায় হবে না কিছুই
আরও বাড়ো আরও বাড়ো।
দেখি তোর কত ক্ষমতা বেচারা
কব্জির কত জোর
খামোখাই তুই নিজের আগুনে
পুড়ছিস রাতভোর।
মনে সুর নেই বেসুরো বেচারা
মনিবের মান রাখ
নিজেকে কুকুর বানালি যখন
কুকুরের মতো ডাক।
বাংলাভাষায় কুকুরের ডাক
কী ক’রে ডাকবি বল্
তার চেয়ে চল পাড়ার পুকুরে
ডুব দিয়ে আসি চল্।।





























