Search
Close this search box.

দিগ্বিজয়ের গান

দিগ্বিজয়ের গান গাও
কনকনে গ্রীষ্মের আঁচে
প্রাণপণে ডানা ঝাঁপটাও
দেখ বিদ্রোহ আজ নাচে।।

সোনা চূড়া গাঁয়ের মাটিতে
বীরাঙ্গনার পায়ে পায়ে,
বিদ্রোহ পুরনো ঘাঁটিতে
বিদ্রোহ বাংলার গায়ে,
১৪ই মার্চ দু’হাজার
সাতের তারিখ মনে রেখে
গণহত্যায় একাকার
মুহূর্ত আছে মুখ ঢেকে।

আক্রোশে ফাটে সেই মুখ
চিৎকার আগুন জ্বালাবে
দেশ জুড়ে আগুন লাগুক
দেখি ওরা কোথায় পালাবে,
কোথায় পালাবে ঘাতকেরা
পুলিশের কোলে নেবে ঠাই
স্বজন হারানো মানুষেরা
বলবেই প্রতিশোধ চাই।

প্রতিশোধ চাই দিনে রাতে
দিন বদলের তালে তালে
পাকানো মুঠোও হাতে হাতে
বিদ্রোহ এই দিনকালে।

দিগ্বিজয়ের গান গাও
কনকনে গ্রীষ্মের আঁচে
প্রাণপণে ডানা ঝাঁপটাও
দেখ বিদ্রোহ আজ নাচে।।

শেয়ার করুন:

সুমনামি ০৩

গজল-এ-ভেটকি। সেই কৈশোরে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গণশা-ঘোঁৎনা-গোরাচাঁদ’কে গুপ্তর গল্পগুলো (সকলেই লেখকের মতো শিবপুরের লোক) পড়তে পড়তে জেনেছিলাম: ‘নাচগানসুর তিনে শিবপুর’। শিবপুর,

আরও পড়ুন / শুনুন >