Search
Close this search box.

তুমি ছিলে হাফিজের

তুমি ছিলে হাফিজের প্রথম প্রেমিকা
তুমি ছিলে পুরুষের বুদ্ধি হারানো
কাব্য সংকলন বৃথা চয়নিকা
কবিতা অসার কতো তুমিই তো জানো।

তুমি জানো সব কবি ব্যর্থ প্রেমিক
প্রেমে যা পেল না তাই লেখে কবিতায়
যে বোঝে নি একবার প্রেমে পড়ে নিক
তারপরে পুড়ে যাবে তোমার চিতায়।

তুমি ছিলে গালিবের দারিদ্র দেনা
তুমি ছিলে গজলের পালিয়ে বেড়ানো
বুদ্ধিমানেরা ওই গান গাইবে না
গান তো অসার কতো তুমিই তো জানো।

তুমি জানো এ গান ছোঁয় নি তোমায়
বৃথায় আমার সুর, আমার লেখনী
দেখাতে পারি নি আমি কোনো উপমায়
যে-আমিকে তুমি তার সময়ে দেখো নি।

শেয়ার করুন:

বেড কভার

বেড কভারের প্রান্তে রাস্তা, সবুজ নক্সা জঙ্গলযখন তখন বেরিয়ে আসবে পাগলা হাতির দঙ্গল বেড কভারের নিচেই বালিশ খেলার পাহাড় হলেগোঙাতে

আরও পড়ুন / শুনুন >

বীর

বীর মরে বীরের মতো বীর মরে একা বন্ধুরা আবার হবে বিদ্রোহে দেখা; বীর মরে বীরই বাঁচে হোক পথ অন্য মতে

আরও পড়ুন / শুনুন >