Search
Close this search box.

তুমি তোমার গল্প বলো

তুমি তোমার গল্প বলো, আমি আমার গল্প বলছি
তুমি তোমার গল্প বলো, আমি আমার গল্প বলছি

তুমি বন্ধ করে দরজা , এসে ঘরের সামনে বসবে
আমি ঘরের পালা সাঙ্গ করে, তোমার পথেই চলছি
তুমি তোমার গল্প বলো, আমি আমার গল্প বলছি

তুমি অনেক দিয়ে শূন্য হাতে বুকের ভেতর কাঁদছো
আমি উজার করে আমার হাসি তোমার হাতেই রাখছি
তুমি অনেক দুরে ফেলে আসা দিনের দিকে চাইছ
আমি দিগন্তে এক চলার মত রাস্তা দেখতে চাইছি
তুমি তোমার গল্প বলো, আমি আমার গল্প বলছি।

Shubhayu Majumder

শেয়ার করুন: