Search
Close this search box.

সে চলে গেলেও

সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায়
নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়।

সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল
স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল।

সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা
চেনা রাস্তায় একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা।

সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ
স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি তীরে ফিরে এল অনেক ঢেউ।

শেয়ার করুন:

সুমনামি ০৮

এত বড় একটা ভূখণ্ড। উপমহাদেশ। এত রকমের মানুষ, তাদের এত রকমের ভাষা। জাতীয়, সাংস্কৃতিক, ধর্মীয় অভ্যেস ও বদভ্যেস, রীতি, পোশাক।

আরও পড়ুন / শুনুন >

আইন বোঝা দেশ

https://www.youtube.com/watch?v=fud5c86PFmI ভারত হল আইন বোঝা দেশবাংলা হল তার মরূদ্যানকে আর শোনে সময় হলে শেষরিজওয়ানুর রাহমানের গান। তিরিশ হল যৌবনের দিনচোরের

আরও পড়ুন / শুনুন >