Search
Close this search box.

তোমার জন্য

তুমি চাও মুলতবি থাক আজ বিদ্রোহ
তুমি চাও এক নতুন নিটোল প্রেমের গান
বারুদের সুর করেছি একলা সংগ্রহ
তোমারি জন্য নতুন লিরিকে দিয়েছি শান।

তোমারি জন্য আদিবাসীদের তীর ধনুক
তুমি কি চাও না তোমার প্রেমেও লড়াই থাক?
জঙ্গলে গাছ-গাছালি তোমার নাম বলুক
প্রেমের কসম ‘গ্রীন হান্ট’ যাক নিপাত যাক।

তুমি কি চাইছো দগ্ধ সময় এড়িয়ে যাই?
তুমি কি বোঝ না বিদ্রোহী গান প্রেমেরই গাই
প্রতিরোধ তোলা কুঠার ভাঙায় কামনা চাই
চড়া রোদ্দুর আমার রক্তে দিচ্ছে টান।

তোমারি জন্য এই বিদ্রোহী আলিঙ্গন
তোমারি জন্য কামনা আমার গানের ডাক
জঙ্গলে জঙ্গলে গেরিলার উচ্চারণ
তোমার জন্য আমার প্রেমের সুর শানাক ।

Shubhayu Majumder

শেয়ার করুন:

ক্যাকটাস

ক্যাকটাস তুমি কেঁদো নাযীশুর মুকুটে কাঁটাছিল তবু তাঁর রক্তেভেসেছে জোয়ার-ভাটা।ক্যাকটাস তুমি কেঁদো না পাথর তুমি কেঁদো নাতথাগত তিনি স্থাণুতার ধ্যানস্থ

আরও পড়ুন / শুনুন >

মগজে কারফিউ

মগজে কারফিউ নিষেধ বেরনো ভাবনা নিয়ে একা রাস্তা পেরনো। ভাবতে বেরোলে রাস্তা পেরলে পেয়াদা ধরবে বেঘোরে মরবে। অন্য পোশাকে কলার

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ০৬

জার্মান কাহিনিকার হাইনরিশ ব্যোল একটি প্রবন্ধ লিখেছিলেন কার্ল মার্ক্সের ওপর। প্রবন্ধটি মার্ক্স ও তাঁর দর্শনের ওপরেও নয়, বিভিন্ন অ্যাকাডেমিক ক্ষেত্রে

আরও পড়ুন / শুনুন >