Search
Close this search box.

একটুর জন্য কতকিছু হয়নি
ক্ষয়ে যাওয়া আশা তবু,পুরোটা ফুরায়নি।
একটুর জন্য,পাশ নম্বর নেই,
ফেল করা আশা তবু,ফাঁকতালে থাকবেই।

একটুর জন্য,চাকরিটা হল না,
আধমরা আশা তবু,পুরোপুরি মলো না।
একটুর জন্য,প্রেম দিল চম্পট,
তবুও হৃদয় করে আশা নিয়ে ছটফট।

একটুর জন্য, কাঁচকলা জুটল,
থমথমে মুখে তবু,হাসিটাও ফুটল।
একটুর জন্য,হাসিটাকে রাখছি,
দুরাশায় হোক তবু,আশাতেই থাকছি।

শেয়ার করুন:

মেয়েটা

আমার শহরে এসেছে মেয়েটা হালচাল জানা নেই বিশ্বাস করে বসলো কেন যে তিনটি পুরুষকেই। পুরুষ কিংবা নপুংসকের রয়েছে গায়ের জোর

আরও পড়ুন / শুনুন >