Search
Close this search box.

‘ক’ মানে কবিতা

ekushey

‘ক’ মানে কবিতা, কবিতা লেখা,
‘খ’ মানে সকলের খাওয়া দাওয়া,
‘গ’ মানে গান আর ‘গ’ মানে গাওয়া,
‘ঘ’ মানে শান্তিতে ঘুমোতে যাওয়া।

‘চ’ মানে চুমু খাওয়া ভালোবেসে
‘ছ’ মানে ছোট ছেলে মেয়ের দল,
দুনিয়ার সব ছেলে মেয়ে যেন
‘খ’ মানে খেতে পায়, ‘ব’ মানে বাঁচে।

‘জ’ মানে বর্গীয়, ‘জ’ মানে জল
‘জ’ মানে জন্ম, জন্মভূমি
‘ভ’ মানে ভূমি সারা দুনিয়া জুড়ে
ভালোবাসি, আমাকেও ভালোবেসো তুমি।

‘ভ’ মানে ভাত ডাল, ‘ভ’ মানে ভাষা
‘ব’ মানে বাংলা, বাংলা ভাষা
‘অ’ মানে অধিকার, ‘আ’ মানে আমি
‘আ’ মানে আমরাও, ‘আ’ মানে আশা।

‘প’ মানে পাল্টানো দুনিয়াটাকে
‘চ’ মানে চেষ্টা চালিয়ে যাওয়া,
‘থ’ মানে থামবো না মরে গেলেও
‘ম’ মানে মরবে না মাতৃভাষা।

শেয়ার করুন:

নেচে ওঠ

নেচে ওঠ নিথর সময় , নেচে ওঠ থমকে যাওয়া বেঁচে ওঠ বুকের মধ্যে নতুন গানের নৌকো বাওয়া নেচে ওঠ সৃষ্টিছাড়া

আরও পড়ুন / শুনুন >