দেখছি তোকে ঐ তো ছোট্ট
ফ্রক পরা তুই ঝালর চুল,
হাঁটতে হাঁটতে চললি কোথায়
পাঠশালা না গানের স্কুল ?
দেখছি তোকে…
দেখছি তোকে বছর গুলো
ছুট্টে গেল কোথায় বল্,
ভাবতে ভাবতে চলছি আমি
আমরা দুজন গাইব চল ।
দেখছি তোকে…
শুনছি তোকে কথার নিছক
উচ্চারণে ছন্দময়,
চলতে চলতে শুনছি আমি
দ্যাখ কী করে বয়স হয় ।
দেখছি তোকে…
গাইছি তোকে আমার ছোট্ট
‘আমি’র মতো স্মৃতির সুর,
গাইছি তোকে একলা যাব
আমরা দুজন অনেক দূর ।
দেখছি তোকে…





























