এখনো তাহলে হারায় নি প্রতিবাদ
এখনো তাহলে বেঁচে আছে প্রতিরোধ
সংহতি দিল দূর করে অবসাদ
শুরু হল তবে এ যুগের শোধবোধ।
কাস্তে, ধানের অঙ্গীকারে আজও
মাটির সুজন মানুষরা দেয় ডাক
বাজো হৃদয়ের ধুকপুক জোরে বাজো
তাপসী মালিক এই গানে বেঁচে থাক।
কেমন ছিল সেই মেয়েটা পোড়ার আগে
কারা মেড়েছিল, তাঁকে মেড়েছিল কেন?
গীটার আমার গড়গড় করে রাগে
দাবানল হতে চাইছে হৃদয় যেন!!
এখানে হাজার, ওখানে হাজার বার
আর কোনখানে তেইশ হাজার নেবে
শাসক তুমি একর কারতে পারো
প্রতিরোধ তুলে মানুষ জবাব দেবে।
জবাব দিচ্ছে শিঙ্গুর নন্দিগ্রাম
শাঁখের আওয়াজ আযানে যাচ্ছে মিশে
ব্যারিকেড তুলে বিশু আর আসলাম
শাসক তোমার লালসা মিটবে কিসে !!
দেখ বন্ধুরা গাঁয়ের মেয়েরা আসে
হাতে আসবোটি, বুকে শপথের ডাক
মেয়েরা কিন্তু লড়তেও ভালোবাসে
তাঁদের লড়াই এই গানে বেঁচে থাক।।





























