বাতাস গাইছে গান, পালাতে পারেনি কথা,
ক্ষণিকের পিছুটান, ক্ষণিকের নীরবতা।
আজ বাতাস গাইছে গান, অতীতের পথে বয়ে
মেঘে সাজে আসমান, স্মৃতির স্বাক্ষী হয়ে।
বৃষ্টিও এলো সাথে, ভুলে যাওয়া ফোঁটা ফোঁটা
ফিরে পাওয়া মৌতাতে বিরহের হয়ে ওঠা।
ভাসুক এ বিরহ আজ একার বৃষ্টিতেই,
বৃথাই মেঘের সাজ-
তুমি কেন কাছে নেই ??





























