Search
Close this search box.

বেগম রোকেয়া

rokeya_blog

আপনি জানতেন অবরোধ হয়
মেয়েদের জন্য অবরোধ নয়,
অবরোধ খোলা, প্রতিরোধ তোলা
লেখাপড়া শেখা , খোলা মনে দেখা
যেভাবে আপনি দেখেছেন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

শালীনতা থাক, অবরোধ যাক
গ্রামের মেয়েটা, সাহস পাক
বই তুলে নেয়া, স্কুলে নাম দেয়া
বিজ্ঞানে যাওয়া , এগোতেই চাওয়া
যেভাবে আপনি এগিয়েছেন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

১৮৮০, জন্মের সাল
রংপুর এ হলো নতুন সকাল
কলমের কালি পাতালো মিতালী
গদ্য আর পদ্য লিখেছেন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

মেয়েদের স্কুল ডুমুরের ফুল
সে ফুলের টানে বাতাস আকুল
কাহিনী লেখিকা, প্রবন্ধটাও
যুক্তি তর্কে কলমখানাও, আপনি শানিয়েছেন
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

১৯৩২, বিদায় হঠাৎ ,
কাঁদছিলো দিন কাঁদছিলো রাত
বাঙালি কি সেদিন কেঁদেছেন?
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

সৈয়দপুরে তার শেষ এর মাটি
বাঙালি মেয়ের দুর্গ ঘাটি,
সে ঘাটিতে থাকা , তাকে মনে রাখা,
মনে রাখা পথ , পথের শপথ
যেভাবে তিনি শিখিয়েছেন,
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

শেয়ার করুন:

কবীরের সব প্রেম

বারবার প্রেম। কামনাবাসনা। সমকাম। কিংবা অন্যের বিবাহিতা নারীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া। কত কী-ই তো পেতে ইচ্ছে করে! স্বীকারোক্তি কবীর

আরও পড়ুন / শুনুন >