Search
Close this search box.

ভগবান কত ভালো
অপরের চোখ অন্ধ করেও আমাকে দিলেন আলো।।
ভগবান কত মিষ্টি
পণ্য খামারে আগুন জ্বেলেও আমাকে দিলেন বৃষ্টি।।

ভগবান কত ফর্সা
কালো মানুষকে মাড়বেন বলে সাদাকে দিলেন বর্শা।।
ভগবান কত কালো
কালো মানুষের ছুরিটা কালোরই তলপেটে চমকাল।।

ভগবান কত লক্ষ্মী
মড়ছে মানুষ এ খবর টের পেলনা তো কাকপক্ষী।।
ভগবান কত সুন্দর
জঙ্গি বিমান ধ্বংস করলো শান্ত বিমানবন্দর।।

ভগবান আশাবাদী
লাশকাটা ঘরে তানপুরা নিয়ে অতএব গলা সাধি…

শেয়ার করুন:

মগজে কারফিউ

মগজে কারফিউ নিষেধ বেরনো ভাবনা নিয়ে একা রাস্তা পেরনো। ভাবতে বেরোলে রাস্তা পেরলে পেয়াদা ধরবে বেঘোরে মরবে। অন্য পোশাকে কলার

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ০৬

জার্মান কাহিনিকার হাইনরিশ ব্যোল একটি প্রবন্ধ লিখেছিলেন কার্ল মার্ক্সের ওপর। প্রবন্ধটি মার্ক্স ও তাঁর দর্শনের ওপরেও নয়, বিভিন্ন অ্যাকাডেমিক ক্ষেত্রে

আরও পড়ুন / শুনুন >