নবাব নবাবী করে, নেতা নেতাগিরি,
ট্রেনে ট্রেনে গান গায়, বাউল ভিখিরী।।
দালাল তোয়াজ করে, দাদা গাজোয়ারী,
রিকশায় শিস দেয় জোয়ান সওয়ারি।
যুবকরা প্রেম করে, প্রৌঢ়রা ঘর,
ঘরে ঘরে হানা দেয় বাজারের দর।।
মানুষ………..
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে,
ছেলে মেয়ে গুলো যেন থাকে দুধে ভাতে।
খেলোয়াড় খেলে আর দেখোয়াড় দেখে,
এত দেখে তবু লোকে পদে পদে ঠেকে।
লেখকরা লেখে আর প্রকাশক ছাপে,
সাহিত্য মরে পুজো সংখ্যার চাপে।
বেকার চাকরি খোঁজে প্রমোটার প্লট,
ধর্মের ষাড় খোঁজে হিং টিং ছট।
মানুষ………..
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে,
ছেলে মেয়ে গুলো যেন থাকে দুধে ভাতে।
নাচিয়েরা নেচে নেয়, বাঁচিয়েরা বাঁচে,
বাঁচবে কী করে লোকে নিভে যাওয়া আঁচে?
তবলিয়া ঠেকা দেয়, আঁকিয়েরা রঙ,
তালে তাল দিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ বলা সং।
থলি হাতে যায় লোকে অলিতে গলিতে,
জীবন আসলে বাঁধা পাকস্থলিতে।
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে,
ছেলে মেয়ে গুলো যেন থাকে দুধে ভাতে।
মানিয়েরা মেনে নেয় একধার থেকে,
কেউ কেউ যায় তবু প্রতিবাদ রেখে।
নাইয়েরা স্নান করে, গাইয়েরা গান,
পাইয়েরা পেয়ে যায়, খাইয়েরা খান।
ছেলেরা আড্ডা দেয়,
ছেলেরা আড্ডা দেয়, গয়লানী ঘুঁটে,
মিছিমিছি গালি দেয় যারা হিংসুটে।
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে,
ছেলে মেয়ে গুলো যেন থাকে দুধে ভাতে।
বক্তা বুকনি মারে, ভাত মারে কারা?
রাজনীতি দিয়ে ঢাকা তাদের চেহারা।
কেউ ছোঁড়ে হাতবোমা, কেউ বা প্রণামী,
গান ছুঁড়ে ছুঁড়ে করি টাকার গোলামী।
গোলাম মালিক খোঁজে,
গোলাম মালিক খোঁজে, মালিক গোলাম,
গোলাম হয়েও আমি গেয়ে রাখলাম।
মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে,
ছেলে মেয়ে গুলো যেন থাকে দুধে ভাতে।
সংযোজনেঃ শুভায়ু মজুমদার





























