Search
Close this search box.

ভূপেন হাজারিকা

vupen hazarika

কোন মোহনায় কোন সুর যায়
রঙ্গিলা বাঁশি কে একা বাজায়
তাঁকে চেনা লাগে কে থাকে অচেনা
ছেলেবেলা আর ফিরে আসবেনা
স্মৃতিতে তবুও আনাগোনা তাঁর
ছোট ছোট ঢেউ সচল গলার ।।

পল্লী মিশত নাগরিকতায়
জানতেন তিনি কোনটা মানায়
কোথায় মানাবে কিসে বেমানান
জানতেন তিনি গানের বানান
শুরুতেই বোঝা যেত কার সুর
কার পায়ে বাঁধা নূপুরে দুপুর ।।

মেঘ ভেঙে দেয়া রোদ্দুর এসে
আমার দুপুর বড় ভালোবেসে
জল চিকমিক কলকের ফুলে
ময়নার শিস যেত হেলে দুলে
এখন সন্ধ্যে নদীতে উজান
ওপারে ভূপেন হাজারিকা গান ।।

শেয়ার করুন:

দায়

একটা ছেলে অন্ধকারে আলোর কথা বলে সেই ছেলেটা অন্ধকারে কয়েদখানায় যায় অন্যরা সব আবছায়াতে যুগের পথে চলে আমার শুধু অন্ধকারে

আরও পড়ুন / শুনুন >

কার্তিক

কার্তিক তোর নতুন দোকান, পুরোনোটা ভাঙ্গলো পুলিশ দরমার ঠেকনো দিয়ে, আবার চায়ের দোকান খুলিস। পুরোনো চিলতে জমি, কফি পার্লারের পেটে

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ০২

তাঁর কথা ভাবলে নানান ছবি মনে পড়ে। ১৯৭০। আকাশবাণীর একটি স্টুডিয়োয় রম্যগীতির গান রেকর্ডিং হচ্ছে। অনেক যন্ত্রী। তাঁদের মধ্যে কাউকে

আরও পড়ুন / শুনুন >