Search
Close this search box.

মমতার জন্য

আমিও ছিলাম ভুলনা মমতা
আমিও ছিলাম সঙ্গে
আমিও এনেছি পরিবর্তন
এই পশ্চিমবঙ্গে।।

অসীম গিরিও মঞ্চে মঞ্চে
তোমার জন্য গিয়ে
ছিলেন হাজার হাজার মানুষ
পরিবর্তন চেয়ে।

ছিলেন তরুণ সান্যাল আর
ছিলেন মহাশ্বেতা
মাহাত পদবী কার যেন ছিল
কেন ভুললেন নেতা!

অনেকে ছিলেন তোমাকেই মেনে
এমন কি ঘাশফুল
নেতাতন্ত্রটা মানিনি আমরা
বলেই চক্ষুশূল!

যৌথ বাহিনী থেকে গেল আর
বন্দী পেল না মুক্তি
শেষকালে শিলাদিত্তকে ধরে
দেখালে এ কোন যুক্তি!

চিত্ত যেখানে ভয়হীন আর
উচ্চ যেখানে শির,
তোমারি রবীন্দ্রনাথ এখন
ভয় পেয়ে অস্থির!

তোমার জন্য গান গেয়ে আমি
গেয়ে গেছি একা একা
এবার কি গান বাঁধব মমতা
অনেক তো হল দেখা।।

কি হবে সিঙ্গুরে অনিচ্ছুকদের
কি হবে ছত্রধরের
আগে ছেড়ে দাও সকল বন্দী
রাজনীতি তার পরে।

মা মাটি মানুষ বলেছ যখন
মানুষের কথা শোন
প্রতিশ্রুতির ঘনঘটা দিয়ে
লাভ নেই আর কোন।।

শেয়ার করুন:

এমপি ফাইভ

জঙ্গলমহলে মাওবাদী দমনে এমপি ফাইভ একশোটা কেনা হল পুলিশকে দেওয়া হল এমপি ফাইভ। মিনিটে আটশো গুলি, আটশো মাথার খুলি ওড়ানোই

আরও পড়ুন / শুনুন >

শাসক

শাসক যে রঙের-ই হোক ভয়ানক। শাসক যে রঙের-ই হোক ভয়ানক। তাঁর চোখ সবদিকে থাকে কে তার সমর্থক, কে তার বিরোধী

আরও পড়ুন / শুনুন >