Search
Close this search box.

ভালোবাসা

ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না
ভালোবাসা লুটতরাজ কীর্তি নাশা
একা মেয়েটার নরম গালের পাশে
প্রহরীর মত রাত জাগে ভালোবাসা

ভালোবাসা এক আজন্ম সন্নাসী ,
ভালোবাসা ধ্যান মগ্ন তাপসী যেন
শ্বাস প্রশ্বাসে প্রাণায়ণ করে নেওয়া
তথাগত হয়ে আমায় ডাকছ কেন?

ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না
ভালোবাসা লুটতরাজ কীর্তি নাশা
একা মেয়েটার নরম গালের পাশে
প্রহরীর মত রাত জাগে ভালোবাসা

ভালোবাসা এক খেপাটে জুয়ার নেশা,
ভালোবাসা সব বাজী ধরা নির্বোধ
শেষ চালে হেরে যাবই তবু আমি,
আবার খেলব চাইবোই প্রতিশোধ

ভালোবাসা এক উদ্ভট বাজিকর ,
ভালোবাসা চির ঈন্দ্রজালের রাজা
বোকা বনে যাই বার বার তবু বলি,
পায়ে পড়ি তোর প্রেমের গানটা বাজা

ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না
ভালোবাসা লুটতরাজ কীর্তি নাশা
একা মেয়েটার নরম গালের পাশে
প্রহরীর মত রাত জাগে ভালোবাসা।

শেয়ার করুন:

বেড কভার

বেড কভারের প্রান্তে রাস্তা, সবুজ নক্সা জঙ্গলযখন তখন বেরিয়ে আসবে পাগলা হাতির দঙ্গল বেড কভারের নিচেই বালিশ খেলার পাহাড় হলেগোঙাতে

আরও পড়ুন / শুনুন >