কেউ খিদে নিয়ে গান লেখে
কেউ খিদে নিয়ে মরে
বমি মাখা তার মরা মুখে
মাছি ভনভন করে।
যদি মাছি নিয়ে গান লেখো
আর জলসায় গাও
লোকে হাত তালি দেবে দেখো
পেট পুড়ে তালি খাও।
হাত তালি নিয়ে গান লিখি
যদি খালি পেটে গাও
মাঝ গানে বমি পাবে দেখো
গান এখনি থামাও।
যার জঠরে ভীষণ ক্ষিদে
তার মগজেতে গান
মোটে ঢুকতে চায় না সিধে
পেট করে আনচান।
মাছিদেরও ক্ষিদে পায়
তবু মাছি হওয়া ভালো
এই দেশে জুটে যায়
মরা মুখ কালো কালো।
মরা মুখ নিয়ে গান লিখি
যদি জলসায় গাও
লোকে রেগে যাবে চারিদিক
তবু গাও গেয়ে যাও।
Audio: From the collection of Somen Ray





























