Search
Close this search box.

নিয়ন্ত্রণের গান

জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
খিদে নিয়ন্ত্রণের কেন নেই?
জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
অস্ত্র নিয়ন্ত্রণের কেন নেই?

জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
ধান্দা নিয়ন্ত্রণের কেন নেই?
জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
নেতা নিয়ন্ত্রণের কেন নেই?

বড়ি কোথায় হাঁড়ি চড়ার বড়ি?
নিদেনপক্ষে ডাল-ভাত-চচ্চড়ি।
বড়ি কোথায় বেঁচে থাকার বড়ি?
নিদেনপক্ষে ডাল-ভাত-চচ্চড়ি।

জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
চাকরি পাবার বড়ি কেন নেই?
জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছে
অসুখ হলে ওষুধ কিন্তু নেই।

বড়ি কোথায় হাঁড়ি চড়ার বড়ি?
নিদেনপক্ষে ডাল-ভাত-চচ্চড়ি।
বড়ি কোথায় বেঁচে থাকার বড়ি?
সবার জন্যে ডাল-ভাত-চচ্চড়ি।

রচনা: ২৩/৯/৮৮

Special Thanks to Supratim Chattopadhyay

শেয়ার করুন:

সমকালীন গান

ভীষণ সুচিন্তিত নয়। ভাবতে ভাবতে লেখা – আজকাল-এ শ্রী অলোকপ্রসাদ চট্টোপাধ্যায়ের রিভিউ পড়ে। আমার কথাই ঠিক এমন কোনও দাবি আমার

আরও পড়ুন / শুনুন >