Search
Close this search box.

মুরগীর ছুটি

ঠ্যাং গুলো সব ওপর দিকে মুন্ডু গুলো তলায়
তেতাল্লিশ তা মুরগি নাচে ভ্যান গাড়ী টার চলায়

সবাই সাদা চোখ গুলো লাল ঝরছে কিছু পালক
শীষ দিয়ে গান ধরল এবার ভ্যান গাড়ী টার চালক

সবাই বাঁধা বোকার মতো মানুষ যেমন বাঁধা
নিয়ম হিসেব গন্ডা কড়ায় মুরগি হলাম দাদা

মানুষ এখন বন্ধুদের মুরগি বলে ভাবে
কেউ জানে না কখন করা চিলি চিকেন খাবে

সবাই জবাই হবেই হবে এটাই ভবিতব্য
সবাই খেলে সবাইকে হয় খাবার সহজলভ্য

দাঁড়ান ভাই আমিও এই ভ্যান গাড়ীতেই উঠি
একটু পরেই আঁশ বঁটি তে হবে সবার ছুটি।

শেয়ার করুন:

হাওয়া মোরগ

হাওয়া-মোরগের হাওয়া দরকার শাসকবিলাসী হাওয়া মোরগ হলেই খেতাব মিলবে চাওয়ায় মিলবে পাওয়া। সিঙ্গুর নন্দীগ্রামের সময় মোরগ কোথায় ছিলে শাসকবিলাসী হাওয়ায়

আরও পড়ুন / শুনুন >