মোরগ কুলের ধরন দেখে বসলো সকাল মাটির কাছে
বাতাসে তার ইচ্ছে রেখে দুলছে ছুটি ফুলের গাছে
ওই যে ছেলে চাক্কা চাকায় টাক্সি চালায় ছেলের বাবা
গ্যারাজে আজ বন্ধ তালায় হঠাথ ছুটির ভাবনা ভাবা
হরতাল এ আজ হঠাথ ছুটি দাঙ্গা পুলিশ নামছে পথে
দুলিয়ে দিয়ে মোরগ ঝুঁটি ভাবছে বাতাস কেল্লা ফতে
ছুটির কেল্লা কাজের দিনে বন্ধ কাজের ব্যস্ত ঘানি
আসছে বাতাস রাস্তা চিনে থামল কাজের ঘ্যানঘ্যানানি
ফাঁকতালে আজ সকাল টা কে বলছে ডেকে কেমন আছ
ওই তো শোনো আকাশ ডাকে মোরগ কুলের সঙ্গে বাঁচ ।





























