Search
Close this search box.

মেঘদূত

কখনো মেঘ ঘুঙুর পরে, নাচবে বলে
কখনো মেঘ নাচতে নেমে ছন্দ ভোলে
কখনো মেঘ সবুজ ডাকা অঙ্গীকার
কখনো মেঘ বন্যা ডাকা অদরকার
কখনো মেঘ প্রাচীন রাগে গান শুনা
কখনো মেঘ বেসুর তোলা যন্ত্রণা
কখনো মেঘ ঘর ছাড়ার হাতছানি
কখনো মেঘ ঘরে ফেরার হয়রানি
কখনো মেঘ ছাতায় ছাতা মহানগর
কখনো মেঘ ভাসায় পথ, ভাসায় ঘর
ঘর বেঁধেছে পথের ধারে যাদের দল
তাদের কাছে মেঘ মানেই নোংরা জল
সেই জলেতে বেদম ভিজে একটা লোক
মেঘদূতের নাম রেখেছে ‘আহাম্মক’।

শেয়ার করুন:

এজেন্ট

ন’লাখ টাকা তুলে মৃণাল খেলেন বিষ এজেন্ট ছিলেন তিনি, সঞ্চয় বেহদিশ বন্ধু হাকিম গাজি, রাখতেন কুড়ি রোজ সবজি বেচার টাকা

আরও পড়ুন / শুনুন >