Search
Close this search box.

যত দূরে যাবে

যত দূরে, দূরে, দূরে যাবে বন্ধু
একই যন্ত্রণা পাবে, একই ব্যথা ডেকে যাবে
নেভা নেভা আলো যতবার জ্বালো
ঝোড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে।।

কিছু কিছু কথা আছে যার মানে,
বুঝি নি এখনো তবু সন্ধানে
কাটে সকাল বিকেল
যেন নেহাৎ-ই স্বভাবে।

গোছানোর কথা ছিল এমন ই সময়
সব অগোছালো কথা, জমা নীরবতা।
যত ভাবো ভুলে যাবে,যা ছিল বেদনা
যতই ভুল না, যতই বোঝ না,
দেখো, হঠাৎ ফেরারী কোন স্মৃতিই কাঁদাবে।

শেয়ার করুন:

দেশদ্রোহী

সালমান খান জামিন পাবেই, পাবেই জয়ললিতাএদিকে ওদিকে জ্বলছে জ্বলবে গণতন্ত্রের চিতাছত্রধরের জামিন হবে না, যাবজ্জীবন পাবেআসুন আসুন, সবাইকে আজ মাওবাদী

আরও পড়ুন / শুনুন >