Search
Close this search box.

নামি জহুরির দোকানে যখন
দামি লোকেদের ভাবনা অন্য
আকাশে তখন সূর্য পাঠালো
হীরের আংটি সবার জন্য…

চাঁদপানা মুখ নায়করা যেই
মুখের পালিশে সুনাম রাখলো
সকালের চাঁদ আস্তে আস্তে
নিজের ছাঁয়ায় সূর্য ঢাকলো…

চাঁদের বুড়িটা চরকা কাঁটতে কাঁটতে
খানিক মুচকি হাসে
বৃদ্ধ সূর্য বুড়ির চুলে
নিজের মুখটা ঢাকতে আসে।

বয়স্ক এই মুখটা আমার
তোমার চুলেই ঢাকবো চলো
কেউ কি বলবে ঐ তো কেমন
মানুষে মানুষে গ্রহণ হলো।

শেয়ার করুন:

রুখে দাও

রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়েলালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।। রুখে দাও সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ আনাকবীরের

আরও পড়ুন / শুনুন >