কিছু কিছু রূপকথা সত্যি হোক,
তোমার আমার রূপকথা
কিছু কিছু রূপকথা সত্যি হোক,
হোক নিয়মের অন্যথা
বানিয়েই না হয় নিয়েছি,
সত্যির ভাগ বড় অল্প
সে কাহিনী তোমায় দিয়েছি,
তোমার আমার ছোট গল্প
কবিরা তো চিরকাল মিথ্যুক,
তবু কি কবিতাগুলো মিথ্যে
বানানো কথার এই কিংশুক,
স্ফুলিঙ্গ নিত্যে-অনিত্যে
ডাক দিলে কল্পনা পাখিটা,
উপমার শীস দিয়ে বন্য
নাগরিক জীবনের বাকিটা,
রূপকথা হবেই অনন্য।
অডিও সংযোজনেঃ- শুভায়ু মজুমদার





























