Search
Close this search box.

বেপরোয়া

কখনো হয়তো খুদ কুঁড়ো জুটে যায়
কখনো একটা হাড় ছুঁড়ে দেয় কেউ
একা চেয়ে থাকা সমব্যথি জোস্নায়,
আদিম নেকড়ে অধুনায় ঘেউ ঘেউ

কখনো হয়তো বড়লোক পুষে ফেলে
নাম জুটে যায় জিমি, টমি, টাইগার
প্রভূ চুমু খান ধোপ দুরস্ত গালে
সকলেরই বাপু ভালবাসা দরকার ;

কখনো মাঝারি সংসার এ জোটে ঠাঁই
ছোট্ট বাসায় বিচ্ছু দামাল ছানা
সব্বার আদরে, সব্বার তাকে চাই
আদিম নেকড়ে অধুনায় পোষ মানা ;

কখনো পাড়ার এটো কাটা খাওয়া নেড়ি
উচ্ছিষ্টের দারুণ সমঝদার
বেপাড়ার কেউ ঢুকলেই তেড়িমেড়ি
আদিম নেকড়ে অধুনায় পাহারাদার;

কখনো একটা ভাঙ্গা বিস্কুট জোটে
কখনো জোটে অকারণে এক লাথি
আদর টাদর কিছুই পায় না মোটে
তবুও নেড়িটা প্রসবিণী রাতারাতি;

কখনো চারটে, কখনো পাঁচটা ছানা
গাড়ির চাকায় থেঁতো হয়ে যায় কেউ
একটা আবার জন্ম থেকেই কানা
একটা চেঁচায় বেপরোয়া ঘেউ ঘেউ ;

বেপরোয়া কিছু কুকুরই না হয় হোক
পরোয়া করতে করতে মানুষ মোলো
শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট লোক
মুখ বুযে থেকেই প্রভূদের প্রিয় হলো।

Shubhayu Majumder

শেয়ার করুন:

তিন মিনিট

তিন মিনিটের জন্য শাহবাগ হল দেশ, তিন মিনিটের জন্য দেশটাই শাহবাগ এ হল নতুন যুগের জন্ম, আকাশে পূর্বরাগ। তিন মিনিটের

আরও পড়ুন / শুনুন >

শাসক

শাসক যে রঙের-ই হোক ভয়ানক। শাসক যে রঙের-ই হোক ভয়ানক। তাঁর চোখ সবদিকে থাকে কে তার সমর্থক, কে তার বিরোধী

আরও পড়ুন / শুনুন >