সময়টাকে কামড়ে ধরো
বাঘ যেভাবে শিকার ধরে
দুঃসময়ের অসুখ দ্যাখো
পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে।
বিজ্ঞাপনের ছেনালপনা
অসুখ বেচে লোভ দেখিয়ে
অসুখ-বিসুখ কারবারীরা
দেখছে তোমায় ঘাড় বেঁকিয়ে।
তাদের ঘাড়ে কামড় বসাও
বাঘ যেভাবে কামড়ে ধরে
দুঃসময়ের ফেরিওলা
পৌঁছে গেছে ঘরে ঘরে।
বুরজোয়া বা অমুক তমুক
বললে কে আর পাত্তা দিচ্ছে
দুঃসময়ের ফাট্কাখেলায়
সব সেয়ানাই হিসেব নিচ্ছে।





























