Search
Close this search box.

ন’টায়

ন’টায় অফিস যাবার তাড়া
মাথার চুলগুলো সব খাড়া
ন’টায় রান্নাঘরে হুলুস্থুলু
গিন্নি মাতায় পাড়া।
ন’টায় ছেলেমেয়ের স্কুল
ন’টায় হারায় কানের দুল
আবার এই ন’টাতেই ছাদের টবে
আপনি ফোটে ফুল।

ন’টায় বাসে ট্রেনে ভীড়
দেখে গা করে চিড়বিড়
ন’টায় দুধ খেলে তা গুতোর চোটে
আপনি থেকেই ক্ষীর।
ন’টায় ঘড়িটা ভীমরুল
ফোটায় দুম করে তার হুল
আবার এই ন’টাতেই ছাদের টবে
আপনি ফোটে ফুল ।

ন’টায় বড্ড সময় কম
ন’টায় সবাই রেগে বোম
ন’টায় তাড়াহুড়োয় ছিটকে পরে
জামায় আলুর দম।
ন’টায় ভুলের পরে ভুল
ন’টায় ভাতের মধ্যে চুল
আবার এই ন’টাতেই ছাদের টবে
আপনি ফোটে ফুল।

শেয়ার করুন:

স্বপ্নচারিণী

যে ছিল আমার স্বপ্নচারিণীতারেই বুঝিতে পারিনিদিন চলে গেছে খুজিতে খুজিতে।। শুভখনে কাছে ডাকিলে,লজ্জা আমার ঢাকিলে গো,তোমারে সহজে পেরেছি বুঝিতে।। কে

আরও পড়ুন / শুনুন >

হাওয়া মোরগ

হাওয়া-মোরগের হাওয়া দরকার শাসকবিলাসী হাওয়া মোরগ হলেই খেতাব মিলবে চাওয়ায় মিলবে পাওয়া। সিঙ্গুর নন্দীগ্রামের সময় মোরগ কোথায় ছিলে শাসকবিলাসী হাওয়ায়

আরও পড়ুন / শুনুন >