Search
Close this search box.

সৃজিত মুখোপাধ্যায়ের প্রতি

সৃজিত তোকে সেলাম জানাই
বসিসনি তুই গদির পাশে
এড়িয়ে চলিস ঐ মহলটা
খেলিস দূরে নিজের তাসে।

কঠিন জানি এড়িয়ে চলা
রাণীর রাজ্যে গোলাম বেশি
তারাই এখন মন্ত্রণা দেয়
তারাই এখন ফোলায় পেশি।

আমার সৃজিত জাতিস্মরে
আমার সৃজিত হক্ক রাখে
থাকিস একা সেও তো ভালো
আসছে সুদিন পথের বাঁকে।

পথই আসল, পথিক থাকিস
চলিস একা সৃষ্টিছাড়া
বসছে যারা গদির পাশে
এড়িয়ে চলিস তাদের পাড়া।।

শেয়ার করুন:

ইচ্ছে হল

ইচ্ছে হল এক ধরনের গঙ্গাফড়িং অনিচ্ছেতেও লাফায় খালি তিরিং বিড়িং ইচ্ছে হল এক ধরনের বেড়াল ছানা মিহি গলার আব্দারে সে

আরও পড়ুন / শুনুন >