Search
Close this search box.

হেলাফেলা সারাবেলা

হেলাফেলা সারাবেলা
এ কী খেলা আপন-সনে!
এই বাতাসে ফুলের বাসে
মুখখানি কার পড়ে মনে!
আঁখির কাছে বেড়ায় ভাসি
কে জানে গো কাহার হাসি!
দুটি ফোঁটা নয়নসলিল
রেখে যায় এই নয়ন কোণে।
কোন্‌ ছায়াতে কোন্‌ উদাসী
দূরে বাজায় অলস বাঁশি,
মনে হয় কার মনের বেদন
কেঁদে বেড়ায় বাঁশির গানে।
সারা দিন গাঁথি গান
কারে চাহে, গাহে প্রাণ,
তরুতলের ছায়ার মতন
বসে আছি ফুলবনে।

শেয়ার করুন:

সুমনামি ০৯

বেশির ভাগ মানুষের জীবনেই মায়ের মুখে শোনা কোনও গান বা নিদেন পক্ষে গুনগুনানি সম্ভবত তাদের প্রথম গান শোনার অভিজ্ঞতা। সব

আরও পড়ুন / শুনুন >

সাবাস পুলিশ

সাবাস পুলিশ সাবাস হাজারবার দুই বছরের বাচ্চাও গ্রেপ্তার।। সেও তো মারল আধলা কিংবা ছুড়লো একটা ঢিল, সেও তো বেজায় জঙ্গি

আরও পড়ুন / শুনুন >