Search
Close this search box.

SFI & CPIM

গুন্ডামি এই দেখো ছবি
লাল রঙে ছবিটার ফ্রেম
ভোটে হেরে গিয়েও শেখে না
এস এফ আই আর সি পি আই এম।

প্রকাশ্যে দিনের আলোয়
প্রবীণের ওপর চড়াও
যুবকরা প্রবীণকে মেরে
জামা ছিঁড়ে সুনাম ছড়াও।

এরা নেয় চাভেজের নাম
ছাপে চে গেভারার ছবি
অবাক প্রেতাত্মারা ভাবে
কারা নিল কাদের পদবী।

সুদীপ্ত চলে গেল বৃথা
তার দল এস এফ আই বলে
এইবার গুন্ডামি করে
ছেলেটাকে ভুলে যাওয়া চলে।

শেয়ার করুন: