রজনীকান্ত্ বড় ক্লান্ত্ হয়েছেন
বিভ্রান্ত্ সিদ্ধান্ত্ সয়েছেন
ইয়ান্না রাসকালা মাইন্ড ইট
দিনান্ত্ সর্বস্বান্ত্ ফান্ড চিট।
পথপ্রান্ত্ পরিশ্রান্ত্ আন্না
(না, না, ওটা অণ্ণা!)
দুর্নীতি দলপ্রীতি চান না…
(চন্না)।
পথপ্রান্ত্ পরিশ্রান্ত্ আন্না
(ধুর… অণ্ণা হবে!)
দুর্নীতি দলপ্রীতি চান না
(তা হলে মেলানোর জন্য… চন্না)।
ইয়ান্না রাসকালা মাইন্ড ইট
দেশটাকে বেচা কাকে ফান্ড চিট
(ছড়িয়ে দাও চিট ফান্ড সারা রাজ্যে)
দৃষ্টান্ত্ দুর্দান্ত্ সরকার
নিতান্ত্ রজনীকান্ত্ দরকার।





























