Search
Close this search box.

দেখছি তোকে

দেখছি তোকে ঐ তো ছোট্ট
ফ্রক পরা তুই ঝালর চুল,
হাঁটতে হাঁটতে চললি কোথায়
পাঠশালা না গানের স্কুল ?

দেখছি তোকে…

দেখছি তোকে বছর গুলো
ছুট্টে গেল কোথায় বল্‌,
ভাবতে ভাবতে চলছি আমি
আমরা দুজন গাইব চল ।

দেখছি তোকে…

শুনছি তোকে কথার নিছক
উচ্চারণে ছন্দময়,
চলতে চলতে শুনছি আমি
দ্যাখ কী করে বয়স হয় ।

দেখছি তোকে…

গাইছি তোকে আমার ছোট্ট
‘আমি’র মতো স্মৃতির সুর,
গাইছি তোকে একলা যাব
আমরা দুজন অনেক দূর ।

দেখছি তোকে…

শেয়ার করুন:

সুমনামি ১৫

ভেবেছিলাম, বলেওছিলাম ‘মহিষাসুরমর্দিনী’র সংগীতের দিকটি নিয়ে আরও লিখতে চেষ্টা করব, মানসিক প্রস্তুতিও নিচ্ছিলাম। বাধ সাধল বন্ধুবর, সহ-গানখ্যাপা অনুপ মুখোপাধ্যায়ের পাঠানো

আরও পড়ুন / শুনুন >

ওপারে কেকা

যেখানে দু’জন শুধু দু’জনের, ঠিকানা পেলাম তোমার মনের চোখের তারায় ঠিকানা লেখা, এ পাড়ে কুহু, ওপারে কেকা। যেখানে স্পর্শে স্পর্শ

আরও পড়ুন / শুনুন >

কর্ণ

কারা ফেলে গেছে ওকে ফেলে গেছে কর্ণকে জন্মের খানিকটা পর ভোরে হাসপাতালের চত্বর। ময়লার পাশে পড়েছিল কাকভোরে কে হদিশ দিল

আরও পড়ুন / শুনুন >