Search
Close this search box.

তিনটে বাঁদর

তিনটে বাঁদর, খুব মিষ্টি বাঁদর…

একটা বাঁদর চোখ চেপে থাকে
বলে, “খারাপ জিনিস দেখতে নেই”
আরেকটা বাঁদর করে কি বলুনতো,
কান চেপে থাকে
বলে, “খারাপ কথা শুনতে নেই, শুনতে নেই”
আরেকটা বাঁদর খালি
আ আ আ… চেপে থাকে
তার কথা হল, “খারাপ কথা বলতে নেই”।

দু’চোখ বুজে যাও, কিচ্ছু চেয়ে দেখনা
দু’কান বুজে যাও, কিচ্ছু শুনে দেখনা
কত কি করেছে লোকে, কত কিছু বলছে লোকে
যাও ভুলে যাও, কিচ্ছু মনে রেখনা।

মনে রাখা বড় বিপদ বড় বিপদ
মনে রাখা বড় বিপদ, কথায় কথায় মনে পরে
সেদিন ঐ ও’পাড়াতে কে যেন গেছে মরে
কিভাবে মরে গেছে চেয়ে যদি দেখে থাক
অথবা পথের ধারে আচমকা শুনে থাক

সে ছিল তোমার আমার মতই একটা দিব্বি মানুষ
ছিল তার ছেলে মেয়ে, বিছানায় মেয়ে মানুষ
ছিল তার একটা মাথা দু’টো হাত আর দু’খানি পা
ময়লা জামা কাপড় কেঁচে দিত পাড়ার ধোপা
খিদে পেলে খিদে পেত, হাহ হাহ হা হা…
ভাবুন তো দেখি, একটা লোকের খিদে পেত
খিদে পেলে খিদে পেত তোমার আমার মতই তারও
মিল ছিল আরও অনেক, গোঁজামিলও বলতে পার…

এরি মাঝে একটা অমিল, ভীষণ রকম অমিল ছিল
মাস দুই আগে হটাত লোকটার চাকরি গেল
ফলে কি হল জান?
দরকার কি বলুন তো!!
ধুর!! এত কেউ জানে নাকি?
মানুষ ভোট দেয় জানেন!!

না জেন না, জানলে লোকে বলবে কি!
লোকে খাচ্ছে না, না না না খাচ্ছে খাচ্ছে
এমনি বলছি বানিয়ে বানিয়ে
বিশ্বাস করবেন না এসব গান
লোকে খাচ্ছে না ভাবলে গরম ভাতে ঘি
কি করে চটকাব আর, কে খাবে আমার খাবার!!
না ভেব না, ভাবলে লোকে বলবে কি!
না দেখ না, দেখলে লোকে বলবে কি!
না জেন না, জানলে লোকে বলবে কি!

শেয়ার করুন: