Search
Close this search box.

জীবন আছে

বন্ধুরা সব হাজির হলে
বুঝতে পারি সময় আছে
জুতো খোলার তার হুড়োর
সঙ্গে, “কিরে কেমন আছিস?”

কেরোসিনের স্টোভ জ্বালিয়ে
চায়ের যোগাড় যন্ত্র হলে
নিষ্কন্টক আড্ডা মেরে
বুঝতে পারি জীবন আছে।

নিষ্কন্টক কতটুকুই বা
বেশির ভাগটা কাঁটায় কাঁটা
সময় এখন সামাল সামাল
ভাঙ্গা পথের গুতোয় হাঁটা

হাঁটছে তবু হাঁটছে মানুষ
কেউ বা দূরে কেউবা কাছে
হোচোট খাচ্ছে সামলে নিচ্ছে
কী আশ্চর্য জীবন আছে!!

শেয়ার করুন:

প্রথম কবিতা

এবারে শালা লিখবই কবিতা গান লিখলে এরা কবিতা ভাবে বামপন্থীদের যেমন ভাবে কমিউনিস্ট। এবারে, বুড়ো বয়সে লিখবই কবিতা কী ব্যথা

আরও পড়ুন / শুনুন >

জুয়া

জিতেছি যতটা হেরেছিও ততটাই, জুয়া খেলে গেছি কামনায় অনুভবে ভাবনা আমার তোমাকেই বলে যাই, তুমি কি কখন আমার ভাগ্য হবে?

আরও পড়ুন / শুনুন >

গাছের তলায়

গাছের তলায় জ্বলছে উনুন চলছে শাকের ঘন্ট রাঁধাএমন কি সে গাছের ডালে দড়ি পিঁড়ির দোলনা বাঁধাগাছ তলাতে ক্যানেস্তারা প্যাকিং বাক্স

আরও পড়ুন / শুনুন >