Search
Close this search box.

নদীর গল্প

boat

ছলাত ছল ছলাত ছল ছলাত ছল
ঘাটের কাছে গল্প বলে নদীর জল
আদ্যিকাল শ্যাওলা হলো ঘাটের গায়
ভুতের মত চার্নকের নৌকো যায়
নদীর ধারে বসবে বুঝি পাটের কল
ছলাত ছল ছলাত ছল ছলাত ছল
ঘাটের কাছে গল্প বলে নদীর জল

পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম
পরের ঘামে মালিক জপে টাকার নাম
ঘামের জলে নৌকো চলে দেখবি চল
ছলাত ছল ছলাত ছল ছলাত ছল
ঘাটের কাছে গল্প বলে নদীর জল

নৌকো ছিল নৌকো আছে নৌকো যায়
কাদের ঘাম শ্যাওলা হলো ঘাটের গায়
বল না নদী তাদের কিছু গল্প বল

ছলাত ছল ছলাত ছল ছলাত ছল
ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

শেয়ার করুন:

এজেন্ট

ন’লাখ টাকা তুলে মৃণাল খেলেন বিষ এজেন্ট ছিলেন তিনি, সঞ্চয় বেহদিশ বন্ধু হাকিম গাজি, রাখতেন কুড়ি রোজ সবজি বেচার টাকা

আরও পড়ুন / শুনুন >

একুশে

একুশে জন্ম একুশে আশা একুশ আমার বাংলা ভাষা। একুশে খিদে ভাতের থালা একুশ আমার বর্ণমালা । একুশে শহীদ একুশে প্রাণ

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ০১

গত ২৩ এপ্রিল ‘তোমাকে চাই’ নামে আমার নিজের লেখা-সুর করা আধুনিক বাংলা গানের প্রথম অ্যালবামটি প্রকাশের কুড়িতম বার্ষিকী উদ্যাপন করলেন

আরও পড়ুন / শুনুন >