Search
Close this search box.

তোমার সঙ্গে একা

সকাল যেখানে চৌরাস্তায় গিয়ে
বিকেল পড়বে দুপুরের পথ দিয়ে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা

ওই শহর যেখানে উপকন্ঠের গলি
পেরিয়েই হবে শান্ত শহরতলি
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা

সন্ধ্যে যেখানে রাত্রির সন্ধানে
পথিক হয়েছে কালপুরুষের টানে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা

ওই তারারা যেখানে আকাশের সীমানায়
মৌন মুখর সঙ্গীত হয়ে যাই
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা

আকাশ যেখানে সজল মেঘের খামে
বর্ষার চিঠি পাঠায় তোমার নামে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা

ওই বৃষ্টি যেখানে তোমার চোখের জলে
অন্য কারুর দুখখের কথা বলে
সেইখানে হবে দেখা
তোমার সঙ্গে একা ।

শেয়ার করুন:

একলা হলে

ক্রমশ একলা হলে কমে এলো সব গুঞ্জন জারুল গাছের ছায়া রোদ্দুরে হেলেছে এখন পড়ে এলো বেলা দ্যাখো পায়রা-র ঘুলঘুলি ছুঁয়ে

আরও পড়ুন / শুনুন >

দিগ্বিজয়ের গান

দিগ্বিজয়ের গান গাওকনকনে গ্রীষ্মের আঁচেপ্রাণপণে ডানা ঝাঁপটাওদেখ বিদ্রোহ আজ নাচে।। সোনা চূড়া গাঁয়ের মাটিতেবীরাঙ্গনার পায়ে পায়ে,বিদ্রোহ পুরনো ঘাঁটিতেবিদ্রোহ বাংলার গায়ে,১৪ই

আরও পড়ুন / শুনুন >

A Dream

একটু আগেই তুমি কানে কানে বলেছিলে তাকে চিরবিদ্রোহ নিয়ে আমি ভালবেসেছি তোমাকে প্রতিটি চুমুর ফাঁকে ছিল সংগ্রামের শপথ একদিন আসবেই

আরও পড়ুন / শুনুন >