
কাঠের পায়ে ঘুঙ্গুর বাঁধা
কাঠের কৃষ্ণ কাঠের রাধা
কোন কাঠে কে ছন্দ রাখেন
‘গনেশ পাইন’ বাউল আঁকেন।
রইলো ডুগি পায়ের ফাঁকে
একতারা এক হাতেই থাকে
টংটঙ্গিয়ে সুরের হ্যাপা
সামলাতে চায় বাউল ক্ষ্যাপা।
কোন গাঁয়ে তার বসত যেন
লোকটা এমন বাউল কেন
গান পীরিতের কণ্ঠী বাঁধা
একলা বাউল একলা রাধা।
একলা একলা পথের পাশে
কাঠের পায়ে গাইতে আসে
রসিক সে গান অঙ্গে মাখেন





























