Search
Close this search box.

বুড়ো তুই এবার থাম

বুড়ো তুই অনেক নাচলি অনেক
বাঁচলি এবার থাম,
বুড়ো কেউ দেয়নি এবং দেবেও
না তোর গানের দাম।

বুড়ো তোর মাথার ব্যারাম
গানের ক্যারাম খেললি তুই,
বুড়ো কেউ শুনলোনা আয় আমরা দুজন
এবার শুই।

বুড়ো তুই ক্লান্ত বড় কোথায়
যে তোর শান্তি ধাম,
বুড়ো তুই অনেক নাচলি অনেক
বাঁচলি এবার থাম।

বুড়ো তোর সব গিয়েছে সব
নিয়েছে সময় চোর,
বুড়ো তোর ভুলের
রাত্রি কাটলো দেখনা হচ্ছে ভোর।

বুড়ো তোর গিটার
থেকে ঝরছে কান্না ঝরছে ঘাম,
বুড়ো কেউ দেয়নি এবং দেবেও
না তোর গানের দাম।

শেয়ার করুন:

মেরি কম

উত্তর পূবে কারা কারা যেন থাকে মেরি কম আজ হাততালি আপনাকে ইরম চানুকে কটা ভারতীয় চেনে ভারত নিয়েছে AFSPA মেনে

আরও পড়ুন / শুনুন >

কী করে বলব

কী করে বলব আবার পড়েছি প্রেমে পুরনো ঘড়িটা হটাৎ গিয়েছে থেমে থমকে গিয়েছে কালের যাত্রা থমকে গিয়েছে নদী বৃথাই জীবন

আরও পড়ুন / শুনুন >