Search
Close this search box.

তিন শতকের শহর

KolkataDecember1970দেখছি শহর তলিয়ে যাচ্ছে
নোংরা আমায় ভয় দেখাচ্ছে
সগ্রি এঁটোর পাহাড় হচ্ছে কলকাতা

পেচ্ছাপেই শহর ভাসছে
ডিজেল ধোঁয়ায় মানুষ কাশছে
যক্ষ্মা আমায় ভয় দেখাচ্ছে কলকাতা

ধাপার মাঠের গন্ধ নিয়ে
চলছি তোমার রাস্তা দিয়ে
নর্দমাতে সাঁতার দিচ্ছে কলকাতা

রুমাল চেপে নাকে মুখে
বাঁচতে চাইছি কপাল ঠুকে
মৃত্যু আমায় ডাক পাঠাচ্ছে কলকাতা

লরির ধাক্কা বাসের গুঁতো
ভাঙা পথে হাঁটার ছুতো
হাঁটছি তোমার জাহান্নামে কলকাতা

তিনশ বছর হাঁটলে তুমি
আমার গানের জন্মভুমি
গান ধরেছি তোমার নামে কলকাতা…

তিন শতকের শহর, তিন শতকের ধাঁধা
সুতানটির পারে নেমে এলো সাহেবজাদা
সাহেব মাশুল নিল নিক্তি মেপে মেপে
সাহেব বাবু বিবি এলো
ফিটন গাড়ি চেপে

মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো
গেলাম গেলাম বলে শহর
তিনশ বছর হল

তিন শতকের শহর, তিনটি শতক শেষে
ভাবে যুগের বহর
মানাবে কোন বেশে

ভিখিরি না কবি, নাকি দোকানদার
নেতা অভিনেতা পুলিশ কিংবা পাওনাদার
ধোপা নাপিত মুচি ডিগ্রিধারী বাবু
ভিটে ছেড়ে আসা মানুষ পথে খাটায় তাঁবু

নাভির নীচে শাড়ি ইটের নীচে ঘাস
সংস্কৃতির নীচে পড়ে
নব বধূর লাশ

লাশের মত কারা ফুটপাতে ঘুমোয়
নর্দমার জলে কারা
দুপুরে গা ধোয়

বাবু ঘাটের শহর কত ঘাটের জলে
নাকানি-চোবানি খেয়ে
কত কথা বলে

আধুনিকের পাশে হাঁটে আধুনিকা
হটাৎ বিশ্রী গন্ধ
প্রেমে ফেলছে যবনিকা

সমাজসেবী নাকি প্রফেশনাল ভাঁড়
হটাৎ ট্রাফিক আটকে দেয়া
রাজার মত ষাঁড়

তিন শতকের শহর আস্ত গোলকধাঁধা
এখানে পড়েছি আমি সাতটি পাকে বাঁধা
তিন শতকের শহর আস্ত গোলকধাঁধা
এখানে পড়েছি আমি আষ্টে-পৃষ্টে বাঁধা।

সংযোজনেঃ শুভায়ু মজুমদার

শেয়ার করুন: