Search
Close this search box.

লুকোনো বাউল

মাথায় যদিও পাক-ধরা চুল
তবুও বুকের লুকোনো বাউল
নিভৃতে নিজের সুরে মশগুল
বাঁচবেই আপ্রাণ।
বয়েস বাড়লো, জীবন কিছুটা
বেসুর হলেও গান।

শশ্মানে বাঁধা আটারো পাঁকে
উদ্বেগ বুক পকেটে থাকে
মনের দুঃখ মনেতে রাখে
কেনোই বা পাঁচ কান।

ব্যর্থতা তার ভালোই চেনা
হারানো সময় আর ফিরে না
এখানে ওখানে শুধুই দেনা
পাওনাটাই ম্রিয়মান।

অনেক কিছুই হলো না, তা হোক
যতুটুকু হলো তাতেই দু’চোখ
দেখতে চাইছে নতুন শতক
ফুরোয় নি সন্ধান…
বয়েস বাড়লো, জীবন কিছুটা
বেসুর হলেও গান।

শেয়ার করুন:

দিগ্বিজয়ের গান

দিগ্বিজয়ের গান গাওকনকনে গ্রীষ্মের আঁচেপ্রাণপণে ডানা ঝাঁপটাওদেখ বিদ্রোহ আজ নাচে।। সোনা চূড়া গাঁয়ের মাটিতেবীরাঙ্গনার পায়ে পায়ে,বিদ্রোহ পুরনো ঘাঁটিতেবিদ্রোহ বাংলার গায়ে,১৪ই

আরও পড়ুন / শুনুন >