Search
Close this search box.

তোমায় গান শোনাব

তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ
ওগো ঘুম-ভাঙানিয়া
বুকে চমক দিয়ে তাই তো ডাক’
ওগো দুখজাগানিয়া ॥

এল আঁধার ঘিরে, পাখি এল নীড়ে,
তরী এল তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া ॥

আমার কাজের মাঝে মাঝে
কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে।
আমার পরশ ক’রে প্রাণ সুধায় ভ’রে
তুমি যাও যে সরে–
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
ওগো দুখজাগানিয়া ॥

শেয়ার করুন:

প্রস্তুতি

কার জঙ্গল কাদের দখলে? আরণ্য চায় ভাবুক সকলে কারা জন্মায় বাঁচে আর মরে? আদিবাসীদের প্রতি ঘরে ঘরে? কাদের ভাষায় জঙ্গল

আরও পড়ুন / শুনুন >