Search
Close this search box.

মাছি

কেউ খিদে নিয়ে গান লেখে
কেউ খিদে নিয়ে মরে
বমি মাখা তার মরা মুখে
মাছি ভনভন করে।

যদি মাছি নিয়ে গান লেখো
আর জলসায় গাও
লোকে হাত তালি দেবে দেখো
পেট পুড়ে তালি খাও।

হাত তালি নিয়ে গান লিখি
যদি খালি পেটে গাও
মাঝ গানে বমি পাবে দেখো
গান এখনি থামাও।

যার জঠরে ভীষণ ক্ষিদে
তার মগজেতে গান
মোটে ঢুকতে চায় না সিধে
পেট করে আনচান।

মাছিদেরও ক্ষিদে পায়
তবু মাছি হওয়া ভালো
এই দেশে জুটে যায়
মরা মুখ কালো কালো।

মরা মুখ নিয়ে গান লিখি
যদি জলসায় গাও
লোকে রেগে যাবে চারিদিক
তবু গাও গেয়ে যাও।

Audio: From the collection of Somen Ray

শেয়ার করুন:

নিয়ন্ত্রণের গান

জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছেখিদে নিয়ন্ত্রণের কেন নেই?জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছেঅস্ত্র নিয়ন্ত্রণের কেন নেই? জন্ম নিয়ন্ত্রণের বড়ি আছেধান্দা নিয়ন্ত্রণের কেন নেই?জন্ম

আরও পড়ুন / শুনুন >

জীবন আছে

বন্ধুরা সব হাজির হলে বুঝতে পারি সময় আছে জুতো খোলার তার হুড়োর সঙ্গে, “কিরে কেমন আছিস?” কেরোসিনের স্টোভ জ্বালিয়ে চায়ের

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ০৯

বেশির ভাগ মানুষের জীবনেই মায়ের মুখে শোনা কোনও গান বা নিদেন পক্ষে গুনগুনানি সম্ভবত তাদের প্রথম গান শোনার অভিজ্ঞতা। সব

আরও পড়ুন / শুনুন >