Search
Close this search box.

যে কথা তোমায় বলতে পারিনি আজও
সে কথা এখন স্ফুলিংগ হতে চায়
ফাটে ভালোবাসা জমা বারুদের মত
তরল আগুন শরীরে ছড়িয়ে যায়

পুড়ুক আগুনে আমার কান্না হাসি,
তোমাকেই, আমি তোমাকেই ভালোবাসি

জ্বলছে আমার ভালোবাসা লেলিহান
লাফ দিয়ে ওঠে কামনার শিখা গুলো
পোড়াবে আকাশ আমার প্রেমের গান
পোড়াবে সূর্য, পোড়াবে পথের ধুলো

পুড়ুক আগুনে আমার কান্না হাসি,
তোমাকেই, আমি তোমাকেই ভালোবাসি

তোমাকে চাওয়ার দাবানল জ্বলে বুকে
জ্বলে পুড়ে খাক হয়েছে আমার চাওয়া
জ্বলছে আগুন আমার দুঃখে সুখে
জ্বলতে জ্বলতে হবে কি তোমাকে পাওয়া?

পুড়ুক আগুনে আমার কান্না হাসি,
তোমাকেই, আমি তোমাকেই ভালোবাসি

বৃথাই জন্ম বৃথাই জীবন কাটে
তুমি কাছে নেই বলেই মিথ্যে সব
ভালোবাসা শুধু বারুদের মত ফাটে
তুমি ছাড়া বেঁচে থাকাই অসম্ভব

পুড়ুক আগুনে আমার কান্না হাসি,
তোমাকেই, আমি তোমাকেই ভালোবাসি !

শেয়ার করুন:

আপনারও দেশ

মুখ্য চেনেন প্যাবলো নেরুদা মন্ত্রী চেনেন মার্কেস মুখ্যমন্ত্রী বলতে পারেন এই দেশখানা কার দেশ | মুখ্য চেনেন শিল্প মন্ত্রী চেনেন

আরও পড়ুন / শুনুন >

সুমনামি ০৭

ভোপালের গ্যাস দুর্ঘটনায় অনেক নিরীহ মানুষের ওপর যে চরম দুর্গতি নেমে এল সে জন্য আমিও যন্ত্রণা পেয়েছি। ভারতীয় রাগসঙ্গীতের মাধ্যমে

আরও পড়ুন / শুনুন >