Search
Close this search box.

সংস্কৃতি

মাতৃদেবী ‘সংস্কৃতি’, আম্মা তুমি মুসলমান,
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।
স্বামীজিরা ‘সংস্কৃতি’, মৌলানারা মুসলমান,
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।

উপনিষদ ‘সংস্কৃতি’ কোরাণ হলো মুসলমান,
সংস্কৃতির ধারকরা সব শান্তি মিছিলে হাঁটতে যান।
জল বলাটা সংস্কৃতি,পানি বললেই মুসলমান,
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।

চাটুজ্যেটা সংস্কৃতি,কবীর সুমন মুসলমান,
সংস্কৃতির ধারকরা সব গম্ভীর মুখে হাঁটতে যান।
ঘোমটা তুমি সংস্কৃতি, বোরখা তুমি মুসলমান,
সংস্কৃতির ধারকরা সব কুরুক্ষেত্রে হাঁটতে যান।
এমনিতে যারা দিব্যি বলেন বাঙালি আর মুসলমান,
অমনি তারা গম্ভীর মুখে কুরুক্ষেত্রে হাঁটতে যান।

শেয়ার করুন:

একুশের গান

তুলে নিয়ে ভাষার নিশানআমি গাই একুশের গান। এখানে আঞ্চলিক ছাপেআমার মুখের ভাষা কাঁপেকেঁপে উঠে আমার বানান। এখনে গেরুয়া সন্ত্রাসেবর্গীর রথ

আরও পড়ুন / শুনুন >