Search
Close this search box.

আমার জিভটা এখনও আমারই জিভ
আমার গলাটা এখনও আমারই গলা,
কেটে উপহার দিই নি কাউকে আমি
অভ্যেস আজও সময়ের কথা বলা।

কৈফিয়তের পরোয়া করিনা আমি
লালগড় তীর ধনুকে বিবেক বন্দী
সংসদে কিছু পারিনি বলতে তবু
করবে না গান কোন অন্যায় সন্ধি।

মেলাতে পারি না রাজনীতি নেই ধাতে
পলিটিক্স করা আমার কাম্য নয়,
তিনেক্কে চার জীবনের ধারাপাতে
এখনও লোলিতে আমার সকাল হয়।

পাল্টাতে চায় জানালার কাছে হাওয়া
পরিবর্তন ঘটছে ঘটবে তাই,
বিরুদ্ধ স্রোতে এই গান গেয়ে যাওয়া
সময়ের কথা কেউ কেউ বলে যাই।

গদির লড়াই চলুক যেখানে চলে
হৃদয়ে লড়াই স্বাধীনতা স্বাধীনতা,
আমার গীটার মুক্তির কথা বলে
রাজনীতি নয় প্রেমেই পড়ার কথা।

আবার পড়ছি প্রেমেই পড়ছি আমি
ধনুকের ছিলা কামনায় টানটান,
ষাট পেরিয়েও আদরের কাছে থামি,
তোমার চুমুতে আমার প্রেমের গান…
তোমার জন্য আমার প্রেমের গান।

শেয়ার করুন:

মগজে কারফিউ

মগজে কারফিউ নিষেধ বেরনো ভাবনা নিয়ে একা রাস্তা পেরনো। ভাবতে বেরোলে রাস্তা পেরলে পেয়াদা ধরবে বেঘোরে মরবে। অন্য পোশাকে কলার

আরও পড়ুন / শুনুন >